মাথা উঁচু করে বিদায় নিলেন ওয়াটসন


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৮ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি  বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার। দল হারলেও মাথা উঁচু করেই বিদায় নিয়েছেন শেন ওয়াটসন। ১৪ বছরের ক্যারিয়ারে তিনি স্বাক্ষী হয়েছেন অনেক উত্থান-পতনের। বিশ্বকাপ শিরোপা জয় থেকে শুরু করে অনেক সাফল্যই ঝুলিতে পুরে নিয়েছেন এই অলরাউন্ডার।

ক্যারিয়ারের শেষ ম্যাচে দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাট হাতে করেন অপরাজিত ১৮ রান। বল হাতেও সাফল্য পেয়েছেন ওয়াটসন। চার ওভারে ২৩ রানে নিয়েছেন দুই উইকেট। দলের অতি প্রয়োজনের সময় রোহিত শর্মাকে বোল্ড করার পর ফিরিয়েছেন সুরেশ রায়নাকে। ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেন এই অলরাউন্ডার। ফলে মাথা উঁচু করে বিদায় নেয়া অস্বাভাবিক নয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও ঘরোয়া ও আইপিএল সহ অন্যান্য টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলবেন এই শেন ওয়াটসন। ক্যারিয়ারের ৫৮ টি-টুয়েন্টি ম্যাচে রান করেছেন ১ হাজার ৪৬২। একটি সেঞ্চুরি করেছেন তিনি। বল হাতে ৪৮টি উইকেট পেয়েছেন এই অসি তারকা।

প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর টেস্টকে বিদায় জানিয়েছিলেন ওয়াটসন। ওয়ানডেও খেলছেন না গত সেপ্টেম্বর থেকে।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।