ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভারতের মওকা মওকা (ভিডিও)


প্রকাশিত: ০৩:৪১ এএম, ৩১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (বৃহস্পতিবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচের আগেই ওয়েস্ট ইন্ডিজকে উদ্দেশ্য করে মওকা মওকা ভিডিও বানিয়েছে ভারতের কিছু সমর্থক। তবে ভিডিওটিতে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, খেলা শুরুর আগেই ভারত কাউন্টডাউন শুরু করেছে। কিন্তু খেলার অাগেই পালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিছুদূর যেতেই দেখা গেল সাইকেলে নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ, সেই সাইকেল নিয়ে পালাতে শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়া এসে ওয়েস্ট ইন্ডিজকে মোটর বাইকে করে নিয়ে পালাতে শুরু করে। সর্বশেষ পাকিস্তান প্রাইভেট কার নিয়ে অপেক্ষায় আছে। অস্ট্রেলিয়া বাইকে করে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেয় পাকিস্তানের প্রাইভেটকারে। পাকিস্তান তার নিজের কাছে থাকা ঘড়ি, মোবাইল, মানিব্যাগ সব তুলে দেয় ওয়েস্ট ইন্ডিজের হাতে।

তবে শেষ পর্যন্ত পালিয়ে রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে বাঁচার প্রশান্তিতে সিগারেট ধরাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে আছে ভারত। ভয়ে মুখ থেকে সিগারেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।

ভিডিওতে ভারত নিজেদের মতো করে জিতে গেছে, কিন্তু মাঠের লড়াইয়ে তার বাস্তব রুপ কতটা দেখা যায় এখন শুধু তারই অপেক্ষা।



আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।