মেসিকে সপ্তাহে ৯০ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব


প্রকাশিত: ০৩:০১ এএম, ০৩ এপ্রিল ২০১৬

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির ইউরোপের অন্যতম ধনী ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। যদিও মেসি আগেই জানিয়ে দিয়েছেন ইউরোপে একমাত্র বার্সেলোনার হয়েই খেলতে চান তিনি। তারপরেও থেমে নেই ম্যানচেস্টার। মেসিকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। তারই ধারাবাহিকতায় মেসিকে সপ্তাহে ৯০ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার।

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। ফলে এখন থেকেই মেসির সাথে চুক্তি করে রাখতে চায় ইংল্যান্ডের এই দলটি। এ ক্ষেত্রে তারা পেপ গার্ডিওয়ালাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে। কারণ গার্ডিওয়ালার অধীনে খেলার ইচ্ছায় কিংবা অনেক বেশি অর্থের লোভে অনেক তারকা খেলোয়াড় ইতিমধ্যে সিটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

তবে বার্সেলোনা সভাপতি  জোসেপ মারিয়া বার্তোমেউ বিশ্বাস করেন, গার্ডিওয়ালার অধীনে খেলার ইচ্ছায় কিংবা অনেক বেশি অর্থের লোভে তারকা খেলোয়াড়দের কেউই ক্যাম্প ন্যু ছেড়ে যাবেন না।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।