অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নেই জাম্পা


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৩ এপ্রিল ২০১৬

বিশ্বকাপে কি দারুণ বোলিংটাই না করেছেন জাম্পা। বাংলাদেশের বিপক্ষে ২৩ রানে দুই উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট। চার ম্যাচ খেলে পাঁচ উইকেট। লেগ স্পিনারদের জন্য তুলনামূলকভাবে ভালো পারফর্মেন্সই বলা চলে। কিন্তু বিশ্বকাপে ভালো খেললেও তাকে নিজেদের কেন্দ্রীয় চুক্তিতে রাখলো না অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

২০১৬-১৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (এসিবি)। জাম্পা সুযোগ না পেলেও সুযোগ পেয়েছেন টুর্নামেন্টে দ্যুতি ছড়ানো উসমান খাজা। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না হলেও আইপিএলে ঠিকই খেলছেন অ্যাডাম জাম্পা। রাজিং পুনে সুপারজায়ান্ট দলের হয়ে খেলছেন অ্যাডাম জাম্পা। এই দলে অসি অধিনায়ক স্টিভেন স্মিথও রয়েছেন। আরো রয়েছেন মিচেল মার্শও।

২০ জনের কেন্দ্রীয় চুক্তিক্তে সুযোগ পেয়েছেন নতুন ৭ জন। দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজা, অ্যাডাম ভোজেস ও জো বার্নস রয়েছেন। তাছাড়া কুল্টার নাইল, জন হ্যাস্টিংস ও পিটার সিডলের সঙ্গে উইকেটরক্ষক পিটার নেভিল গত বছর বাদ পড়লেও এবার ডাক পেয়েছেন।

আরআর/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।