শেখ রাসেলের কষ্টার্জিত জয়


প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো শিরোপা প্রত্যাশী শেখ রাসেল। কিন্তু যত সহজে আশা করা হচ্ছিল জয়টা তত সহজে আসেনি। আরামবাগের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে শেখ রাসেল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন দর্শকরা।

বিগ বাজেটের দল শেখ রাসেলের শুরুটা হয়েছিল একদম অপ্রত্যাশিতভাবে। খেলার তিন মিনিটের মাথাতেই নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন গোল করে আরামবাগকে এগিয়ে দেন। কিন্তু এ আনন্দের স্থায়িত্ব ছিল  সামান্য সময়ই। আরামবাগের উল্লাস শেষ না হতেই চার মিনিটের মাথায় ঢাকায় রাসেলের জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করেন ফিকরু। গোল করার পরেই তিনটি ডিগবাজি খেয়ে প্রথম গোল পাওয়াকে স্মরণীয়ভাবে উদযাপন করেন তিনি।

প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু খেলা শেষের ৮ মিনিট আগে ৮২ মিনিটে গোল করে দলকে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এনে দেন নাইজেরিয়ান মিডফিল্ডার পল এমিল। তার গোলেই রাসেল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আরআর/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।