আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে চ্যাম্পিয়ন কুমিল্লা


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১০ এপ্রিল ২০১৬

আইজিপি কাপ জাতীয় যুব (অনূর্ধ্ব-২১) কাবাডি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা দল। ফাইনালে তারা নীলফামারী জেলা দলকে ৩৭-২৩ পয়েন্টে পরাজিত করে। শনিবার ঢাকায় কাবাডি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ট্রফি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশের  আইজিপি ও কাবাডি ফেডারেশনের সভাপতি এ.কে.এম শহীদুল হক বিপিএম পিপিএম। বিজয়ী কুমিল্লা জেলার পক্ষে ট্রফি গ্রহণ করেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভ্ইূয়া এমপি, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমনসহ পুলিশ ও কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. কামাল উদ্দিন/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।