বাড়াবাড়ি করলে পরিণাম ভলো হবেনা : শাহ মোয়াজ্জেম
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার নিয়ে বাড়াবাড়ি করলে পরিণাম ভলো হবেনা বলে জানিয়েছেন দলের ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘জিয়াউর রহমানের মাজার স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদ’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। অল কমিউনিটি ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, এটা লাল্লু শাল্লুর কবর নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের কবর, তাই এটা নিয়ে আপনারা (সরকার) বেশি বাড়াবাড়ি করবেন না, করলে পরিণাম ভলো হবেনা।
শাহ মোয়াজ্জেম বলেন,আপনি শেখ হাসিনা দেশের গণতন্ত্র খেয়েছেন।মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন।এখন আবার জিয়ার কবর সরানোর মত দুঃসাহস দেখাচ্ছেন। বেশি বাড়াবাড়ি করবেন না।জিয়ার কবর সরালে আমরা কি কলা মুখে দিয়ে বসে থাকবো?
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই রকিব দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্ষমতা শেষ হলে তার যে কি পরিণাম হবে আল্লাহই ভাল জানেন।
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় নেতা এস এম সাইফ উদ্দীন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এএস/এএইচ/এবিএস