ভারতে ৩২ ওয়েবসাইট বন্ধ


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০১ জানুয়ারি ২০১৫

জাতীয় নিরাপত্তার কারণে ভারতে ৩২টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে অনলাইনে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ডেইলিমোশন ও ভিমিও`র মতো ওয়েবসাইটও রয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানায়, এসব ওয়েবসাইটে ভারত বিরোধী ও ইসলামিক স্টেট বা এ ধরনের সন্ত্রাসী গ্রুপের পক্ষে প্রচরাণা রয়েছে। ওয়েবসাইটগুলোতে তরুণদের আইএসের মতো জঙ্গি সংগঠনে যোগ দিতে উৎসাহিত করা হতো। তবে বন্ধ হওয়া কয়েকটি সাইটে থাকা ভিডিওগুলো সরানোর পর কয়েকটি চালু করা হয়েছে।
 
মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের এক আদালতের নির্দেশনা মেনে এসব সাইট বন্ধ করা হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে ভারতের আইটি মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।