ভালোবাসা নিয়ে প্রাণ ডালের ফেসবুক কনটেস্ট
ভালোবাসা সম্পর্কে আপনার অনুভূতি জানিয়ে প্রিয়জনের সঙ্গে ডিনারের সুযোগ করে দিয়েছে প্রাণ ডাল। রোববার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাণ স্ন্যাক্সস টাইমের ফেসবুক পেইজের মাধ্যমে যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
ভালোবাসা কী? - অংশগ্রহণকারীদের এনিয়ে লিখেতে হবে ফেসবুক অ্যাপসে। শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে। বেশি কমেন্টস ও লাইক প্রাপ্ত লেখাগুলোর মধ্য থেকে ১৩ ফেব্রুয়ারি একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
আর এই বিজয়ী পাবেন ভালোবাসা দিবসে প্রিয়জনকে সঙ্গে নিয়ে মারমেইড গ্যালারি ক্যাফেতে ডিনারের সুযোগ।
এই আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম। বিস্তারিত জানতে ভিজিট করুন - www.facebook.com/pransnackstime