সাংবাদিক হাবিবকে হেনস্তায় এলআরএফ’র নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ এএম, ০২ মে ২০২৬

ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্টার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিবকে রাজধানীর কারওয়ানবাজারে চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।

দপ্তর সম্পাদক তৌহিদুর রহমানের সই করা সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা।

নেতারা বলেন, কারওয়ানবাজারে হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না গেলে, অপরাধীরা এমন কর্মকাণ্ডে উৎসাহ পাবে। তাই এসব অপরাধীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।