ভিডিও তৈরির নতুন অ্যাপ আনল ফেসবুক
ভিডিও তৈরির নতুন অ্যাপ আনল সোশ্যাল নেটওর্যাকিং সাইট ফেসবুক। ফেসবুকের নতুন এই অ্যাপের নাম রিফ। নতুন এই রিফ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী মজার মজার ভিডিও তৈরি করতে পারবেন।
নতুন এই অ্যাপের মাধ্যমে একত্রে অনেকে মিলে মজাদার ভিডিও তৈরি করতে পারবেন। এই নতুন অ্যাপ রিফের সাহায্যে একজন একটি ২০ সেকেন্ডের ভিডিও তৈরি করলো। তারপর সেই ভিডিওটির একটি নির্দিষ্ট নাম দিয়েই বন্ধু সেটা দেখতে পাবেন। পরবর্তীতে অন্য কোন বন্ধু ওই একই নামে অপর কোন ভিভিও তৈরি করলে তা পূর্বের ভিডিওটির সঙ্গেই একত্রে দেখতে পাওয়া যাবে বলে ফেসবুকের পক্ষে জানানো হয়েছে।
এই একত্রে অনেকজন মিলে একটি ভিডিও তৈরি করা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সূত্র: জিনিউজ
এআরএস/এমএস