উইন্ডোজেও চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৪ এপ্রিল ২০১৫

এখন থেকে উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেমেও চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ। অন্য অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের এই অ্যাপ চালানোর জন্য আলাদা টুলস তৈরি করেছে গুগল। নতুন এই টুলসটির নাম ‘আর্ক ওয়েলডার’৷ এই টুলসটি র্যাপারের কাজ করবে৷

গুগলের সফটওয়ারটি অ্যান্ড্রয়েড অ্যাপ কম্পিউটারে চালানোর জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করবে। পাশাপাশি বিভিন্ন কম্পিউটারে কাজের উপযোগী করার জন্যও প্রয়োজনীয় কোড সংগ্রহ করবে নয়া এই টুলসটি।

প্রসঙ্গত, আর্ক ওয়েলডার গুগল ক্রোমের জন্য প্রথম তৈরি করা হয় ২০১৪ সালে। তারপর এটি গুগলের ডিভাইসে চালানো হয়। গুগলের ডিভাইসে সফলভাবে এটি চালনার পর গুগল আর্ক ওয়েলডার দিয়ে অন্য অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করার ঘোষণা করে গুগল৷ গুগল জানিয়েছে, নয়া এই টুলসটি অ্যান্ড্রয়েড অ্যাপসটিকে অপারেটিং সিস্টেম অনুযায়ী কনভার্ট করে দেবে৷ কাজটি এতই দ্রুতই সম্পন্ন হবে যে ব্যবহারকারী বুঝতেই পারবেন না। সূত্র: জিনিউজ

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।