ওয়েব পোর্টালে জানাতে পারেন সিটি কর্পোরেশনের সমস্যা
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যাত্রা শুরু করলো পাবলিক উইন্ডোজবিডি নামে একটি নতুন ওয়েব পোর্টাল। এটি সম্পূর্ণ একটি জনসেবা মূলক ওয়েব পোর্টাল।
ওয়েব পোর্টালটির মাধ্যমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের কাছে আপনার এলাকার সমস্যার কথা জানিয়ে প্রশ্ন করতে পারবেন। আপনার কাছে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পোর্টালটি ভিজিট করে জানাতে পারবেন আপনার সমস্যা ও সমাধানের গল্প।
যাদের উদ্যোগে এই জনসেবা মূলক কার্যক্রম, তারা হচ্ছেন- ওয়ান ডিগ্রী ইনিসিএটিভ ফাউন্ডেশন, ইয়ারকি.কম এবং জাগোরে। আর পোর্টালটির কারিগরি দিক উন্নয়নে রয়েছে ইমিথমেকারস.কম। সমস্যার কথা জানাতে ভিজিট করতে পারেন- www.publicwindowbd.com ।
আরআইপি/আরএস