আকর্ষণীয় ভ্যালু ব্যাক অফারে স্যামসাং জেড ১
স্যামসাং জেড ১ এর জন্য নিয়ে এক আকর্ষণীয় অফার নিয়ে এসছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। সর্বপ্রথম টাইজেন অপারেটিং সিস্টেম ভিত্তিক ফোন স্যামসাং জেড ১ এখন পাওয়া যাবে মাত্র ৬,৯০০ টাকায় এবং সঙ্গে থাকছে ৩,০০০ হাজার টাকার আকর্ষণীয় অফার।
এখন স্যামসাং জেড ১ কিনলে গ্রাহকরা সঙ্গে পাচ্ছেন গ্রামীণফোন নেটওয়ার্কে তিন মাস জুড়ে ১,২০০ মিনিট টকটাইম এবং থ্রিজি ইন্টারনেটে সংযুক্ত থাকার জন্য ৬ গিগাবাইট ডাটা প্যাকেজ। যার মেয়াদকাল থাকছে ৩০ দিন।
এ সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “বাংলাদেশের গ্রাহকদের চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা স্যামসাং জেড ১ কে পরিবেশন করছি। আর আমাদের বিশ্বাস, গ্রামীণফোনের গ্রাহকরা এই অফারের মাধ্যমে পাবেন একটি সম্পূর্ণ মোবাইল অভিজ্ঞতা।”
গ্রামীণফোনের হেড অফ প্রডাক্টাস হাসিবুল হক বলেন, “গ্রাহকদের সংযুক্ত রাখার উদ্দেশ্যে গ্রামীণফোন সবসময় সর্বোত্তম প্রচেষ্টা করে আর স্যামসাং এর এই উদ্যোগটি এন্ট্রি লেভেল মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরো বৃদ্ধি করবে।”
বাংলাদেশে স্যামসাং জেড ১ এর মূল্য ৬,৯০০ টাকা। ১৬ এপ্রিল ২০১৫ তারিখ থেকে শুরু হওয়া এই অফারের আওতায় ফোনটি পাওয়া যাচ্ছে সাদা, কালো ও লাল রঙে।
বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে।
আরএস/পিআর