হস্তলিখনের অ্যাপস আনলো গুগল
যাদের অনস্ক্রিনে লিখার অভ্যাস নেই তাদের জন্য অ্যাপস নিয়ে এসেছে গুগল। এ অ্যাপসের সাহায্যে ৮২টি ভাষায় স্মার্টফোন কিংবা ট্যাবে সুন্দর করে লিখা যাবে। অ্যাপসটির নাম দেয়া হয়েছে ‘গুগল হ্যান্ড রাইটিং’।
অনেকেরই হাতের লিখা আঁকা-বাঁকা ও অস্পষ্ট। এবার তারা স্ক্রিনে মনের মতো হাতের লিখা পাবেন। কেননা, অ্যাপসটি অস্পষ্ট লিখাকে দ্রুতই ডিজিটাল টেক্সটে রূপান্তর করে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানায়, অ্যাপসটি গুগলের গবেষণাকারী দলের তৈরি। এটির সহায়তায় আঙুলের স্পর্শেই লেখা যাবে। অ্যাপসটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তাছাড়া অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালানো যাবে এ অ্যাপস।
এসএস/বিএ/আরআইপি