বাজারে এসরকের নতুন মাদারবোর্ড
কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটিটেড বাজারে এনেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড এসরকের এইচ-৯৭-এম প্রো ৪ সিরিজের এমএটিএক্স মাদারবোর্ড। মাদারবোর্ডটি ইন্টেলের ১১৫০ সকেটের ৫ম ও ৪র্থ প্রজন্মের কোর আই, সেলেরন, পেন্টিয়াম ও জিয়ন প্রসেসর সাপোর্ট করে।
সলিড ক্যাপাসিটর ডিজাইনের মাদারবোর্ডটি ২টি ১৬০০ বাসের ডিডিআর ৩ র্যামসহ মোট ৩২ জিবি মেমোরি সমর্থন করে। বোর্ডটিতে রয়েছে একটি পিসিআই এক্সপ্রেস ৩, একটি পিসিআই এক্সপ্রেস ২ ও ২টি পিসিআই।
আরও রয়েছে গিগাবিট ল্যান, ৬টি সাটা-৩, ৬টি ইউএসবি ৩ ও ৬টি ইউএসবি ২ পোর্ট। গ্রাফিক্স আউটপুট অপশন হিসেবে রয়েছে ডি-সাব, ডিভিআই-ডি, ও এইচডিএমআই।
সর্বোচ্চ ভিডিও রেজ্যুলেশন ১৯২০/১২০০। এলনা ক্যাপ সংবলিত বোর্ডটি ৭.১ চ্যানেলের হাই ডেফিনিশন অডিও সাপোর্ট করে।
এআরএস/পিআর