উইন্ডোজ ১০ আসছে জুলাইয়ে
আগামী জুলাইয়ের শেষ নাগাদ বাজারে আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। সম্প্রতি চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা সু এক সম্মেলনে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে এ তথ্য জানান। খবর আরস টেকনিকা।
চলতি বছরের মাঝামাঝি সময়ে উইন্ডোজ ১০ বাজারে আসার কারণে এর দ্বিতীয়ার্ধে পিসি বাজারে এএমডি শক্ত অবস্থান তৈরিতে সক্ষম হবে বলে মন্তব্য করেন লিসা।
এরই মধ্যে উইন্ডোজ ৭, ৮.১ ও উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহারকারীদের জন্য অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে হালনাগাদ করার আশ্বাস দিয়েছে মাইক্রোসফট।
এআরএস/এমএস