জয়িতাকে পাকিস্তানি সাংবাদিক ভেবেছিলেন জুকারবার্গ!


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৩ মে ২০১৫

বাংলাদেশকে নিয়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। বাংলাদেশে ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ চালু করা প্রসঙ্গে তিনি তার ফেসবুক পেইজে এ স্ট্যাটাসটি দিয়েছিলেন।

কিন্তু মার্ক জুকারবার্গ তার স্ট্যাটাসে অনিচ্ছাকৃতভাবে বড় এক ভুল করেছিলেন। তিনি বাংলাদেশের নারী সাংবাদিক জয়িতাকে পাকিস্তানি উল্লেখ করেছিলেন।

জুকারবার্গ তার নিজের ওয়ালে পোস্ট করা স্ট্যাটাসের শেষে বাংলাদেশের নারী সাংবাদিক জয়িতার ছবি সংযোজন করে লিখেছিলেন, পাকিস্তানের মেয়ে জয়িতা চাকরি ও দেশের খবরের জন্য মোবাইল ফোন ব্যবহার করেন।

পরে অবশ্য জুকারবার্গের এই অনিচ্ছাকৃত ভুল ঠিক করে দেয়া হয়। ব্যাপারটা কারও নজরে আসার আগেই তা এডিট করা হয়।

প্রসঙ্গত, রোববার থেকে বাংলাদেশে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ইন্টারনেট ডট অর্গ চালু করে ফেসবুক। এ সেবার চালুর পরেই ওই স্ট্যাটাসটি দেন জুকারবার্গ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।