গ্যালাক্সি ট্যাব ৩ভি নিয়ে এলো স্যামসাং


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৩ মে ২০১৫

ট্যাব ব্যবহারকারীদের জন্য স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে চমৎকার ডিভাইস গ্যালাক্সি ট্যাব ৩ভি। সঙ্গে থাকছে গ্রামীণফোনের আকর্ষণীয় থ্রিজি ইন্টারনেট প্যাকেজ।

স্যামসাং বাংলাদেশ এর হেড অব মোবাইল হাসান মেহদী এ সম্পর্কে জানান, তরুণ পেশাজীবি ও শিক্ষার্থীদের ব্যবসা ও শিক্ষামূলক কাজের জন্য ট্যাবলেট প্রয়োজন। একইসঙ্গে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান অটোমেশন এবং দক্ষ কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী তাদের মধ্যেও এর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই প্রয়োজন মেটাতেই আমরা গ্যালাক্সি ট্যাব ৩ভি নিয়ে এসেছি, যা সাশ্রয়ী মূল্যে ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দিবে, সঙ্গে থাকছে সেরা ইন্টারনেট সংযোগ।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ভি-তে রয়েছে- ৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর এবং ১ গিগাবাইট র‌্যাম। ব্যবহারকারীরা বেশ সাবলিলভাবে ব্রাউজিং, গেমিং এবং সিনেমা দেখতে পারবেন বলেও জানান তিনি।

অ্যান্ড্রয়েড কিটক্যাট (৪.৪) সম্বলিত গ্যালাক্সি ট্যাব ৩ভি-তে রয়েছে- ২ মেগাপিক্সেল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। ডিভাইসটির বিল্ট ইন ৮ গিগাবাইট স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ভি-তে রয়েছে ওটিজি সুবিধা, যার মাধ্যমে আলাদা ব্যবহারযোগ্য ইউএসবি ডিভাইস ব্যবহার করা যাবে, যেমন বার কোড স্ক্যানার।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ভি`র বর্তমান মূল্য ১৪,৯০০ টাকা। সঙ্গে থাকছে গ্রামীণফোনের আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ। গ্যালাক্সি ট্যাব ৩ভি এর ক্রেতারা ২৪ গিগাবাইট থ্রিজি ইন্টারনেট পাবেন একেবারে বিনামূল্য, যার মেয়াদ ৩ মাস।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।