সিবিট অস্ট্রেলিয়া তথ্যপ্রযুক্তি মেলায় বেসিস’র অংশগ্রহণ


প্রকাশিত: ১১:৫২ এএম, ২০ মে ২০১৫

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট অস্ট্রেলিয়া-২০১৫’ অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এই মেলায় অংশ নেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

মেলায় অংশগ্রহণ সম্পর্কে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ইতোমধ্যেই উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের আইটি খাতের বড় সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে এবারই প্রথম সিবিট অস্ট্রেলিায় অংশগ্রহণ করা হলো। আমরা আশা করছি এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচার ও প্রসার ঘটবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এ মেলায় বেসিসের সদস্য কোম্পানি বিইয়ন্ড টেকনোলজিস, বিটস সল্যুউশন লিমিটেড, ডিভাইন আইটি লিমিটেড, ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। বেসিসের অপর সদস্য কোম্পানি উইনটেল লিমিটেড দর্শনার্থী (ভিজিটর) হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।