যানজট সমাধান গুগলে


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৬ মে ২০১৫

সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় যানজটের ভোগান্তি ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাচ্ছে। শুধু ঢাকা নয় পৃথিবীর বহু দেশে এই সমস্যা আছে। তাই যানজট থেকে নগরবাসিকে মুক্তি দিতে গুগল তার ম্যাপ ফিচারে যোগ করেছে নতুন অ্যালার্ট সিস্টেম, যা রাস্তায় চলাচলের সময় জানিয়ে দেবে গন্তব্য, যানজটের অবস্থা এবং আরও পরামর্শ দেবে কোন রুটে গেলে দ্রুততম সময়ে পৌঁছতে পারা যাবে সেখানে। খবর টেক ক্রাঞ্চের।

খবরে বলা হয়, গুগলের এই অ্যালার্ট সিস্টেমটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রের শহরগুলোতে প্রয়োগ করা হবে। তবে এটি খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যাবে বলে আশা করছে গুগল। 

গুগলের এই নতুন অ্যালার্ট সিস্টেমটি মূলত গুগল ম্যাপ দেখে রাস্তা চিনবে এবং পরে উপগ্রহের মাধ্যমে সংকেত পাঠাবে আপনার কাছে। আর তখনই আপনি জেনে যাবেন কোন রাস্তাগুলো ফাঁকা আছে কিংবা কোনগুলো যানজটের মধ্যে আছে। এই পদ্ধতিতে গুগল আপনাকে শুধু যানজটের সংকেতই দেবে না, বরং কোন রাস্তা ব্যবহার করলে আপনি তাড়াতাড়ি গন্তব্যে যেতে পারবেন সেটাও বলে দেবে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।