বিনামূল্যে উইন্ডোজ ১০ পেতে করণীয়


প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০২ জুন ২০১৫

আগামী ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে মাইক্রোসফট। ২৯ জুলাইয়ের পর থেকে উইন্ডোজ ১০ বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এটি বিনামূল্যে হালনাগাদ করে নিতে পারবেন। খবর বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, এখন থেকে ২৯ জুলাইয়ের মধ্যে যারা উইন্ডোজ ৮.১ চালিত পিসি বা ল্যাপটপ কিনবেন তারা বিনামূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ পাবেন।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজের আগের সংস্করণের সব অ্যাপ যাতে উইন্ডোজ ১০ এ কাজ করে সে বিষয়টি নিশ্চিত করতে প্রচুর খেটেছে তারা।

প্রযুক্তি বিশ্লেষকেরা ভেবেছিলেন মাইক্রোসফট এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ বাজারে ছাড়তে পারে। কিন্তু মাইক্রোসফট অনেক আগেই উইন্ডোজ উন্মুক্ত করার ঘোষণা দিল।

উইন্ডোজ ১০ উন্মুক্ত করার দিন যেভাবে তা সংগ্রহ করবেন সে সম্পর্কে তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট। মাইক্রোসটের পরামর্শ হচ্ছে, একটি কপি যেন ব্যবহারকারীরা অবশ্যই সংরক্ষণ করে রাখেন। উইন্ডোজ ১০ বিনামূল্যে হালনাগাদের রিজারভেশন প্রক্রিয়াটি খুব সহজ। যে সব কম্পিউটার উইন্ডোজ ১০ সমর্থন করবে তার সিস্টেম ট্রেতে একটি আপডেট নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী। ব্যবহারকারী ও নোটিফিকেশনে ক্লিক করলে রিজারভেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এ ছাড়া বিকল্প উপায়ে কপি সংরক্ষণ করতে (http://www.microsoft.com/en-gb/windows/windows-10-upgrade) পেজটি ভিজিট করতে পারেন।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।