ফেসবুকের তৃতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব চালু
ফেসবুককে আরও আকর্ষণীয় ও লাভজনক করতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি পণ্য গবেষণার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ল্যাব চালু করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ফ্র্যান্সের রাজধানী প্যারিসে ল্যাবটি স্থাপন করা হয়েছে বলে বৃহস্পতিবার এক ঘোষণায় জানানো হয়েছে।
ফেসবুক এর আগে এমন দুটি ল্যাব যুক্তরাষ্ট্রে চালু করে । ‘দ্যা প্যারিস আল ল্যাব’ নামের ল্যাবটিতে প্রাথমিক অবস্থায় ৬ জন গবেষক কাজ শুরু করেছেন। তবে শিগগিরই এই সংখ্যাটা বৃদ্ধি করা হবে। এ জন্য ফ্রান্সের কয়েকটি শীর্ষ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে গবেষক নিয়োগ করা হবে।
২০১৩ সাল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব স্থাপনের তোড়জোড় শুরু করে ফেসবুক। এ জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ‘ডিপ লার্নিং’ অ্যালগরিদমের বিশেষজ্ঞ ইয়ান লিচেনকে নিয়োগ করার চেষ্টাও চালান প্রতিষ্ঠানটি।
‘দ্যা প্যারিস আল ল্যাব’ এর জন্য পর্যাপ্ত পরিমাণ বিশেষজ্ঞ গবেষক এখনো পর্যন্ত না পেলেও ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক সিটির ল্যাব দুটির জন্য সকল ধরনের গবেষণা সুবিধা নিশ্চিত করে ফেলেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এআরএস