বিভাগীয় পর্যায়ের মোবাইল অ্যাপস প্রশিক্ষণ কর্মসূচি শুরু


প্রকাশিত: ০৪:১২ এএম, ০৮ জুন ২০১৫

সরকারের তথ্য ও প্রযুক্তির বিভাগের উদ্যোগে ’জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ কর্মসূচির বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে রোববারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: ফায়েকউজ্জামান।

এসময় তিনি বলেন,‘তথ্যপ্রযুক্তি প্রসার বিভিন্নভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।’

ইএটিএল এর ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান তার বক্তৃতায় বলেন,‘২০১৩ সালে মোবাইল অ্যাপস গ্লোবাল জিডিপিতে ২৯.৫ বিলিয়ন ডলার অবদার রেখেছে যা বিশ্বের সমগ্র মোবাইল অ্যাপস ইকো সিষ্টেমের ৩.৪%। আশা করা যাচ্ছে ২০২০ সালে এ খাতে অর্জিত রেভিনিউ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব জি. ফকরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারের তথ্য ও সেবা সমূহ জণগণের কাছে পৌঁছে দেয়ার জন্য অনেকগুলো কার্যক্রম হাতে নেয়া হয়েছে বিশেষ করে এ কর্মসূচির অধিনে প্রশিক্ষণপ্রাপ্তরা আরও মোবাইল অ্যাপস তৈরিতে অগ্রণী ভুমিকা পালন করবে।

উলে­খ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার তথ্য ও সেবা সমূহ মোবাইল অ্যাপস এর মাধ্যমে জণগণের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে মোবাইল অ্যাপস তৈরির জন্য এ কর্মসূচির আওতায় দেশের ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও ৭টি বিভাগে মোবাইল অ্যাপস ব্যবহারের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রশিক্ষণার্থী ও বিভিন্ন মহলের  ফিডব্যাক গ্রহণ করার জন্য দেশের ৭টি বিভাগে ৭টি সেমিনারের আয়োজন করা হয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।