গ্রামীণফোনের সঙ্গে সিকিউরেক্সের চুক্তি
গ্রামীণফোন পাঁচ বছরের জন্য বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ সেবা প্রদান করবে সিকিউরেক্স (প্রা.) লিমিটেডকে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সিকিউরেক্সের ব্যবস্থাপনা পরিচালক ফারহান কুদ্দুস এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্টর সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
সিকিউরেক্সের ভাইস প্রেসিডেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং আরসালান কুদ্দুস, জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এইচআর, লিগাল অ্যাফেয়ার্স অ্যান্ড এইচইএস মো. আবদুস সালিক, গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস (ঢাকা) মোহাম্মদ বাকী বিল্লাহ এবং লিড ম্যানেজার (বিজনেস সেলস) মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/এসআরজে