স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
জনপ্রিয় মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং দিচ্ছে ক্যাশব্যাক অফার। স্যামসাং গ্যালাক্সি এস৬ কিনলেই অফার পাওয়া যাচ্ছে। এ অফারের আওতায় গ্রাহকরা সর্বোচ্চ ১৫ হাজার টাকার ক্যাশ ডিস্কাউন্টসহ ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, সীমিত সময়ের এই অফারের মাধ্যমে সহজে মূল্য পরিশোধযোগ্য সুবিধা দিয়ে আমরা গ্রাহকদেরকে এই অসাধারণ ডিভাইসটি কেনার সুযোগ দিচ্ছি। নির্ধারিত স্যামসাং স্টোর থেকে গ্যালাক্সি এস৬ কেনার সময় গ্রাহকরা ফোনের সাথে একটি সিরিয়াল নম্বর পাবেন। সেই নম্বরটি একটি নির্ধারিত নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে তিনি কত টাকার ক্যাশব্যাক পেয়েছেন। প্রাপ্ত এসএমএস এর উপর ভিত্তি করে গ্রাহকরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তিনি আরো বলেন, সীমিত সময়ের এই অফারে গ্রাহকরা অন্তত ৭ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাবেন।
এছাড়াও এই অফারের আওতায় গ্রাহকরা আরো পাবেন ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। তবে গ্রাহকদের সুবিধা অনুযায়ী তারা তাদের পছন্দ মতো ৩ মাস, ৬ মাস, ৯ মাস অথবা ১২ মাসের ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এমআর/এএ/আরআই