বাজারে নেটগিয়ারের হোম সিকিউরিটি ক্যামেরা


প্রকাশিত: ০৯:২১ এএম, ২০ জুন ২০১৫

কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে নেটগিয়ারের আরলো ব্র্যান্ডের হোম সিকিউরিটি ক্যামেরা। বিশ্বের প্রথম ১০০% তারহীন এই ক্যামেরা বাড়ি কিংবা দোকানের নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত করেছে।

তারহীন হওয়ায় ছোট্ট এই ক্যামেরাগুলো বাড়ির যেকোন অংশে খুব সহজেই প্রতিস্থাপন করা যায় ও স্থান পরিবর্তন করা যায়। ক্যামেরাগুলো ওয়াটার ও ওয়েদারপ্রুফ। একটি বেজ স্টেশনের সাথে সর্বোচ্চ ৫টি ক্যামেরার তারহীন সংযোগ দেয়া যায়।

স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা পিসিতে একসাথে চারটি ক্যামেরার ভিউ দেখা যায়। ক্যামেরাগুলোতে মোশন ডিটেকশন ও নাইটভিশন সুবিধা রয়েছে। দু’টি ক্যামেরা ও একটি বেজ স্টেশনসহ আরলো’র মূল্য ধরা হয়েছে ৩৫,০০০ টাকা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।