দৃষ্টিহীনদের পথ দেখাবে স্মার্টফোন


প্রকাশিত: ১০:৪১ এএম, ২৭ জুন ২০১৫

কোনও প্রকার অস্ত্রোপচার না করেই দেখতে পাবেন দৃষ্টিহীনরা। আর এ ক্ষেত্রে সাহায্য করবে স্মার্টফোন। বিজ্ঞানীরা এমন একটি অ্যাডাপটিভ মোবাইল টেকনোলজি তৈরি করছেন যার সাহায্যে দৃষ্টিহীনরা স্মার্টফোন অথবা ট্যাবলেটের সাহায্যে দেখতে পাবেন।

ইউনাইটেড কিংডম-এর লিংকন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও মেশিন লার্নিং-এর বিশেষজ্ঞরা এর উপরে কাজ করছেন। গুগল ফ্যাকালটি রিসার্চ অ্যাওয়ার্ড থেকে পাওয়া টাকা দিয়ে গবেষণা চলছে। বিজ্ঞানীরা চেষ্টা করছেন এমন একটি স্মার্ট ভিশন সিস্টেম মোবাইল ফোন অথবা ট্যাবলেটে যোগ করার যার সাহায্যে একজন দৃষ্টিহীন মানুষ অনায়াসেই অপরিচিত পরিবেশে হাঁটাচলা করতে পারেন।

লিংকন সেন্টার ফর অটোনোমাস সিস্টেম-এর বিজ্ঞানীদের প্রাথমিক গবেষণা অনুযায়ী নতুন স্মার্টফোন এবং ট্যাবলেটে তারা কালার এবং ডেপ্থ সেন্সর টেকনোলজি ব্যবহার করবেন যাতে সহজেই স্মার্টফোনে পাওয়া যাবে 3D ম্যাপিং অ্যান্ড লোকালাইজেশন, নেভিগেশন এবং জিনিসপত্র কোথায় কী আছে তা বোঝা যাবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।