বাংলাদেশের মাটি ভেন্না চাষের জন্য উপযোগী

১১:২৫ এএম, ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

পল্লীকবি জসীম উদ্‌দীনের কালজয়ী কবিতার লাইনগুলো পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আসমানীর সেই জীর্ণ কুটিরের চাল হিসেবে কবি বেছে নিয়েছিলেন ভেন্না পাতাকে...

কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত

০১:৪৫ পিএম, ২৫ মার্চ ২০২৬, বুধবার

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রসহ ভয়াবহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ও রাতে দুই দফায় হওয়া এই বৃষ্টিতে জেলার প্রায় চার হাজার হেক্টর জমির বোরো...

ডিজিটাল সয়েল সেন্সর কৃষির নতুন দিগন্ত

১১:৩৮ এএম, ২৫ মার্চ ২০২৬, বুধবার

বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তির নতুন দিগন্ত! জিনিয়াস ফার্মস লিমিটেড উদ্ভাবিত কৃষিতে এআই প্রযুক্তিতে ফসলের রোগ ও পোকামাকড় শনাক্তকরণ এবং সমাধানের ডিজিটাল সিস্টেম...

খুলনাঞ্চলের লবণাক্ত জমিতেও সূর্যমুখীর হাসি

০৮:২৭ এএম, ২৫ মার্চ ২০২৬, বুধবার

দেশে ভোজ্যতেলের সিংহভাগই আমদানিনির্ভর। প্রতি বছর ব্যয় হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণতার পথ অনুসন্ধান চলছে বেশ কয়েক বছর ধরে। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের কয়েকটি...

মিরসরাইয়ে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা, আবাদ বেড়েছে ৬২৫ হেক্টর

১২:১৯ পিএম, ২৩ মার্চ ২০২৬, সোমবার

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহ শেষে ফলনের ভারে সরিষা গাছ নুয়ে পড়েছে...

লিচু ফুলের মধু সংগ্রহে মঙ্গলবাড়ীয়ায় মৌ খামারিদের ব্যস্ততা

১২:৩৭ পিএম, ২২ মার্চ ২০২৬, রোববার

গাছে গাছে লিচুর ফুল আর মুকুল, চারদিকে মৌমাছির গুঞ্জন। এই ফুলকে ঘিরেই জমে উঠেছে মধু সংগ্রহের মৌসুম। লিচুবাগানের পাশে সারি সারি মৌবাক্স বসিয়ে খাঁটি মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌ খামারিরা...

কীটনাশক ব্যবহার না করেই সবজি চাষে গনি মিয়ার বাজিমাত

১০:৩৫ এএম, ২২ মার্চ ২০২৬, রোববার

নিজের পর্যাপ্ত জমি নেই তাতে কী? অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমে যে ভাগ্য বদলানো সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাটের কালীগঞ্জের কৃষক গনি মিয়া...

পানিশূন্য তিস্তা ব্যারাজ, কাজে আসছে না হাজার কোটির সেচ প্রকল্প

০৫:২৫ পিএম, ২১ মার্চ ২০২৬, শনিবার

দেশের বৃহত্তম সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারাজ’ এখন উত্তরাঞ্চলের কৃষকদের কাছে এক দীর্ঘশ্বাসের নাম। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাইলের পর...

পাহাড়ে আমের মুকুল: আশার পাশাপাশি আশঙ্কায় চাষিরা

১২:২১ পিএম, ২১ মার্চ ২০২৬, শনিবার

খাগড়াছড়ির পাহাড়জুড়ে এখন আমের মুকুলের সমারোহ। দূর থেকে তাকালে মনে হয় সবুজ পাহাড় যেন সোনালি মুকুলের গালিচায় মোড়া...

মৌচাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাগুরার যুবক

১০:০৯ এএম, ২১ মার্চ ২০২৬, শনিবার

মাগুরা জেলা সদরের শিক্ষিত যুবক জহিরুল ইসলাম পিয়া পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মৌচাষের মাধ্যমে। কর্মসংস্থানের নতুন সম্ভাবনা খুঁজতে তিনি মৌচাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন..

মাগুরায় মধু চাষে বাবা-ছেলের বাজিমাত

১২:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার

সরিষা ফুল থেকে মধু চাষ করে বাজিমাত করেছেন আল আমিন ও তার বাবা সাবু মোল্লা। মাগুরা সদরের ডেফুলিয়া গ্রামে সরিষা ক্ষেতে মৌ-বক্স পেতে মধু সংগ্রহ করছেন তারা। প্রতিষ্ঠানের নাম দিয়েছেন খাদিজা মৌ খামার। মাঠে মাঠে বাতাসে দোল খায় সরিষা ফুল। সেই ফুল থেকে তৈরি হয় মধু। ছবি: মো. মিনারুল ইসলাম জুয়েল

 

এ যেন হলুদের সমারোহ

১১:২৫ এএম, ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার

ঝিনাইদহের বিভিন্ন ফসলের বিস্তীর্ণ মাঠে এখন শোভা পাচ্ছে সোনা রঙের সরিষা ফুল। হলুদ রঙে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। যেদিকে চোখ যায়, যেন হলুদ রঙের ছড়াছড়ি। চলতি মৌসুমে প্রায় ১৩ হাজার ২৯৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এ জেলায়। সরিষার ফলনেও খুশি কৃষকেরা। অন্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম হওয়ায় ভালো লাভের আশায় দিন গুনছেন চাষিরা। ছবি: এম শাহজাহান

 

ছবিতে শিক্ষকের স্বপ্নের বরই বাগান

০২:৪১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে নিবিড় যত্নে গড়ে উঠেছে এক শিক্ষকের স্বপ্নের বরই বাগান। উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের বরই গাছ রোপণ করেন। শুরুতেই ভালো দাম পাচ্ছেন তিনি। প্রতি কেজিতে ৭০-৮০ টাকা বিক্রি হচ্ছে। ছবি: মো. মিনারুল ইসলাম জুয়েল

 

শীতের মধ্যেই চলছে পেঁয়াজের চারা রোপণ

১১:৩০ এএম, ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

রবি মৌসুম শুরু হওয়ায় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে চারা লাগানোর কাজ। সবুজ চারা আর কৃষকদের নিরলস পরিশ্রমে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে জেলার কৃষিজমি। ছবি: মো. সজল আলী

 

বাতাসের ছন্দে দুলছে কৃষকের স্বপ্ন

১২:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার

সকালের নরম রোদ আর হালকা বাতাসে যখন মাঠজুড়ে ঢেউ তোলে পাকা ধান, তখন সেই দোলায় মিশে থাকে একজন কৃষকের দীর্ঘ অপেক্ষা, নিরব সাধনা আর আগামী দিনের স্বপ্ন। কাদা-পানিতে ভেজা পা, রোদ-বৃষ্টির সঙ্গে প্রতিদিনের লড়াই সবকিছুর শেষে এই সোনালি মুহূর্তই তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি শীষে যেন লেখা থাকে পরিশ্রমের গল্প, আর প্রতিটি দোলায় দুলে ওঠে স্বচ্ছল জীবনের আশা। গ্রামবাংলার প্রান্তরে তাই শুধু ধান নয়, বাতাসের ছন্দে দুলছে কৃষকের বেঁচে থাকার স্বপ্ন। ছবি: আবদুল্লাহ আল-মামুন

 

আগাম সবজি চাষে সফল জিসান

০৩:৫৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার

ছোটবেলা থেকে কৃষির প্রতি গভীর আগ্রহ নিয়ে মাঠে নামেন মোহাম্মদ জিসান। ১০ বছর ধরে আগাম শাক-সবজি চাষের সঙ্গে যুক্ত আছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন মৌসুমে আগাম জাতের নানা ধরনের শাক-সবজি চাষ করে আসছেন। চলতি মৌসুমের শুরুতেই ৩১ লাখ ৪০ হাজার টাকার আগাম শাক-সবজি বিক্রি করেছেন এই তরুণ উদ্যোক্তা। ছবি: মোহাম্মদ সোহেল রানা

চুয়াডাঙ্গায় ফুলকপির বাম্পার ফলন

১১:১৮ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার

চুয়াডাঙ্গার মাঠজুড়ে এ বছর শীতকালীন সবজি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। সন্তোষজনক দাম পাওয়ায় কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। প্রতি বিঘায় ৩০-৩৫ হাজার টাকা খরচ করে কৃষকেরা ফুলকপি বিক্রি করছেন ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকায়। এতে প্রতি বিঘায় ৫০-৭০ হাজার টাকা পর্যন্ত লাভ পাচ্ছেন। গত বছরের লোকসান কাটিয়ে কৃষকেরা এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। ছবি: হুসাইন মালিক

 

গাছে গাছে ঝুলছে রঙিন কমলা

০৩:১০ পিএম, ২৩ নভেম্বর ২০২৫, রোববার

নিবিড় পরিচর্যা এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগে রাজবাড়ীতে সফল বিদেশি ফল চাষি সরোয়ার হোসেন বাবুসহ ৩ ভাইয়ের মিশ্র ফল বাগানে এ বছর কমলার বাম্পার ফলন হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, বাগানের প্রতিটি কমলা গাছে গড়ে প্রায় ২০ কেজির বেশি ফল ধরেছে। ফল বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় বাজারজাত করতে হচ্ছে না। ২০০ টাকা কেজি দরে বাগান থেকেই দর্শনার্থী ও ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। খরচের তুলনায় কমলায় এবার কয়েকগুণ লাভবান হচ্ছেন। ছবি: রুবেলুর রহমান

 

পেঁয়াজ রোপণে ব্যস্ত চাষিরা

১২:৫৯ পিএম, ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

ফরিদপুরে চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ। ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। তবে বীজ ও সেচের পানিতে খরচ না বাড়লেও সার নিয়ে চিন্তিত কৃষক। চাষিদের অভিযোগ, কোনো কোনো সার সংকটের পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। যদিও ডিলাররা অভিযোগ অস্বীকার করেছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে। ছবি: এন কে বি নয়ন

শেরপুরে বাড়ছে পানিফল চাষ

০৪:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

শেরপুরে দিন দিন বাড়ছে পানিফল চাষ। জলাবদ্ধ ও পতিত জমিতে চাষ করা যায় বলে কম সময়ে বেশি লাভবান হচ্ছেন কৃষকেরা। কম খরচে অল্প সময়ে চাষাবাদে ভালো লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন তারা। এমনকি বাণিজ্যিকভাবেও চাষে ঝুঁকছেন শেরপুরের কৃষকেরা। ছবি: মো. নাঈম ইসলাম