মুকুলে আমের স্বপ্ন, রপ্তানির চ্যালেঞ্জ

০৫:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার

বাংলাদেশে আম শুধু একটি ফল নয়, এটি অর্থনীতি, কৃষি এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। চলতি মৌসুমে অনেক জেলায় রেকর্ড পরিমাণ মুকুল এসেছে, যা একটি সম্ভাবনাময় উৎপাদন বছরের ইঙ্গিত দিচ্ছে...

বেশি ফল পেতে আম গাছের পরিচর্যায় যা করবেন

০৯:৫৭ এএম, ১৬ মার্চ ২০২৬, সোমবার

এখন অনেক আম গাছে মুকুল আসতে শুরু করেছে। এ সময়ে গাছের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। যাতে মুকুল থেকে বেশি আম ধরে এবং ভালোভাবে টিকে থাকে...

শার্শায় কৃত্রিম আলোয় ড্রাগন চাষে তিনগুণ ফলন

১১:৫১ এএম, ১৪ মার্চ ২০২৬, শনিবার

রাতের আঁধারেও যেন দিনের আলো। এ রকম এক কৃত্রিম আলোয় চাষ হচ্ছে ড্রাগন। দিন বাড়াতে কৃত্রিম আলো, অমৌসুমে তিনগুণ হচ্ছে ফলন। যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে...

সাতক্ষীরায় আমের বাম্পার ফলনের স্বপ্ন ৫০ হাজার চাষির

১১:৩৯ এএম, ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

সাতক্ষীরার আম বাগানে ফুটেছে আগাম মুকুল। এর মিষ্টি সৌরভে মৌ মৌ করছে চারপাশ। অনুকূল আবহাওয়া আর বাগান মালিকদের নিবিড় পরিচর্যায় এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ...

জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ

০৯:৩২ এএম, ০৯ মার্চ ২০২৬, সোমবার

বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলাচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রচলিত অন্যান্য ফসলের পাশাপাশি এই সুস্বাদু ও পুষ্টিকর ফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের।....

চাকরির পেছনে না ছুটে বরই চাষে সফল দুই ভাই

০১:৩৬ পিএম, ০৭ মার্চ ২০২৬, শনিবার

চাকরির পেছনে না ছুটে বেকারত্বকে জয় করে উদাহরণ সৃষ্টি করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাকচি ও অপূর্ব বাকচি...

কম খরচে বেশি লাভ, বরই উৎপাদনে আগ্রহী কৃষকেরা

১১:২৫ এএম, ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

কম খরচে বেশি লাভ, বাজারে ভালো চাহিদা ও তুলনামূলক কম ঝুঁকির কারণে পিরোজপুরের অনেক কৃষক ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে বরই বা কুল চাষের...

আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে ভরপুর চাঁপাইনবাবগঞ্জ

১১:২৭ এএম, ০৪ মার্চ ২০২৬, বুধবার

আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন বসন্তের সুবাসে ভরপুর। গাছে গাছে ফুটেছে আমের মুকুল, চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ...

মুকুলে ভরে গেছে আম গাছ, ভালো ফলনের আশা

১১:১২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

বসন্তের ছোঁয়ায় আম বাগানে ফিরেছে প্রাণ। মাগুরার মহম্মদপুর উপজেলায় আম গাছের ডালে ডালে মুকুল দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে...

ইফতারে এক টুকরো আপেল-মাল্টা এখন বিলাসিতা

০৩:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

পাবনায় রমজান ঘিরে অস্থির হয়ে উঠেছে ফলের বাজার। প্রতি কেজি ফলে দাম বেড়েছে ৩০ থেকে ৭০ টাকা। বেশি দাম বেড়েছে আপেল ও মাল্টার। ফলে নিম্ন আয়ের মানুষের জন্য এক টুকরো আপেল বা মাল্টায় ইফতার যেন এক অসাধ্যের গল্প...

ছবিতে শিক্ষকের স্বপ্নের বরই বাগান

০২:৪১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে নিবিড় যত্নে গড়ে উঠেছে এক শিক্ষকের স্বপ্নের বরই বাগান। উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের বরই গাছ রোপণ করেন। শুরুতেই ভালো দাম পাচ্ছেন তিনি। প্রতি কেজিতে ৭০-৮০ টাকা বিক্রি হচ্ছে। ছবি: মো. মিনারুল ইসলাম জুয়েল

 

গাছে গাছে ঝুলছে রঙিন কমলা

০৩:১০ পিএম, ২৩ নভেম্বর ২০২৫, রোববার

নিবিড় পরিচর্যা এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগে রাজবাড়ীতে সফল বিদেশি ফল চাষি সরোয়ার হোসেন বাবুসহ ৩ ভাইয়ের মিশ্র ফল বাগানে এ বছর কমলার বাম্পার ফলন হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, বাগানের প্রতিটি কমলা গাছে গড়ে প্রায় ২০ কেজির বেশি ফল ধরেছে। ফল বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় বাজারজাত করতে হচ্ছে না। ২০০ টাকা কেজি দরে বাগান থেকেই দর্শনার্থী ও ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। খরচের তুলনায় কমলায় এবার কয়েকগুণ লাভবান হচ্ছেন। ছবি: রুবেলুর রহমান

 

পেঁপে চাষেই কলেজ শিক্ষকের আয় ১০ লাখ

০৩:৩৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় চার বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান। পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসেই গাছগুলো ফল দিতে শুরু করে। ছবি: শাওন খান

পেঁপে চাষে সফল সোনারগাঁয়ের আবু তাহের

০৪:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অসংখ্য কৃষকের মধ্যে আবু তাহের একজন। তিনি বছরব্যাপী বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করেন। এ বছর বেশি লাভের আশায় পেঁপে চাষের সিদ্ধান্ত নেন তিনি। এতে সাফল্যের মুখও দেখেছেন। বাগানে আশানুরূপ ফলনে মুখে হাসি ফুটেছে তার। ছবি: মো. আকাশ

 

পাহাড়ের জাম্বুরার সুনাম এখন দেশজুড়ে

১১:৫৬ এএম, ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার

জাম্বুরা অতি পরিচিত মৌসুমি ফল। দামে সস্তা, পুষ্টিগুণের বিবেচনায় অত্যন্ত মূল্যবান। সাধারণত এপ্রিল থেকে অক্টোবর জাম্বুরার মৌসুম। এ সময়ে বাজারে প্রচুর জাম্বুরা পাওয়া যায়। তাই তো রাঙ্গামাটির পাহাড়ে উৎপাদিত রসালো জাম্বুরার কদর বাড়ছে সারাদেশে। ছবি: আরমান খান

 

মাল্টা চাষে তুহিনের বাজিমাত

০১:৫৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

একসময় পেয়ারা ও কলা বাগান করেন শামীম আক্তার তুহিন। কিন্তু দফায় দফায় লোকসানে দিশেহারা হয়ে পড়েন তিনি। চাকরি ও অন্য ব্যবসা ছেড়ে কৃষিতে সফলতার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আচ্ছন্ন হয় হতাশার কালো আঁধারে। তবে এখন তাকে ঘিরে রচিত হয়েছে পদ্মার চরে সাফল্যের গল্প। ছবি: আলমগীর হোসাইন নাবিল

 

প্যাশন ফ্রুট চাষে সফল স্টালিন

০৩:২৮ পিএম, ০৮ অক্টোবর ২০২৫, বুধবার

বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’। বাংলাদেশে পরিচিত ‘আনারকলি’ বা ‘ট্যাং ফল’ নামে। এ ফল চাষ করে দারুণ সফলতা পেয়েছেন ঝিনাইদহের মহেশপুরের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্টালিন। দেশের পার্বত্য অঞ্চলের পাহাড়ে কয়েক বছর আগেই ফলটির চাষ শুরু হয়। তবে এই প্রথম সমতলে আনারকলির বাণিজ্যিক চাষ শুরু করেছেন তিনি। তরুণ এ কৃষি উদোক্তা মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের ঘুঘরি গ্রামের বাসিন্দা। ছবি: শাহজাহান নবীন

 

নার্সারির চারা বিক্রি করেই সফল ইমদাদুল

০৩:১২ পিএম, ০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

‎ইমদাদুল হকের বয়স ৩৮। ঢাকায় ভালো বেতনের চাকরি ছেড়ে গাছের প্রতি ভালোবাসা থেকে ফিরে আসেন গ্রামে। শুরু করেন নার্সারি ব্যবসা। সেখান থেকেই ঘুরে গেছে এ তরুণের ভাগ্যের চাকা। তিনি এখন সফল কৃষক ও নার্সারি উদ্যোক্তা হিসেবে পরিচিত। গত ৬ মাসেই নার্সারির চারা বিক্রি করে আয় করেছেন প্রায় ১২ লাখ টাকা। তার এমন সাফল্য প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে গ্রামেও গড়ে তোলা যায় স্বপ্নের কর্মজীবন। ছবি: মোহাম্মদ সোহেল রানা

 

ইন্দোনেশিয়ার অ্যাভোকাডো মিরসরাইয়ে

০৩:২৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ করা হয়েছে ইন্দোনেশিয়ার অ্যাভোকাডো। অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। বাজারে বিক্রিও করা হচ্ছে বিদেশি এ ফল। প্রতি কেজি অ্যাভোকাডো ৮০০ টাকায় বিক্রি করছেন বাগান মালিক মো. ওমর শরীফ। আগামীতে চাষের পরিধি ব্যাপক আকারে বাড়াবেন বলে জানান তিনি। ছবি: এম মাঈন উদ্দিন

 

টাঙ্গাইলে আনারসের বাম্পার ফলন

১১:৪১ এএম, ৩১ আগস্ট ২০২৫, রোববার

টাঙ্গাইলের মধুপুরে এবার আনারসের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকে এ বছর দাম ভালো পাচ্ছেন চাষিরা। বাজারে আনারসের দামও বেশ ভালো। এতে খুশি চাষিরা। ছবি: আব্দুল্লাহ আল নোমান