এভারেস্ট অভিযানে যাচ্ছেন নুরুননাহার নিম্নি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১০ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট শিখরে অভিযানে যাচ্ছেন। এ উপলক্ষে ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা-প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অভিযানের স্পন্সর পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এভারেস্ট বিজয়ী এম এ মুহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন। পর্বতারোহী নুরুননাহার নিম্নি জাতীয় পতাকা গ্রহণ করেন এবং আরাধ্য অভিযান সম্পর্কে বক্তব্য রাখেন।

এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযাত্রী নুরুননাহার নিম্নি ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি ৫০ দিনব্যাপী এভারেস্ট অভিযান শুরু করবেন।

তিনি এর আগে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে ৬ হাজার ও ৭ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।