৯ এপ্রিল প্রথম ইউইউ ক্যারিয়ার মেলা


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৭ এপ্রিল ২০১৬

বেকার যুবকদের নিশ্চিত ক্যারিয়ারের সন্ধান দিতে উত্তরা ইউনিভার্সিটির উদ্যোগে প্রথমবারের মতো ‘ইউইউ ক্যারিয়ার ফেয়ার ২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৯ এপ্রিল শনিবার বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অনুষদে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা সম্পর্কে আয়োজকরা জানান, ক্যারিয়ার ফেয়ার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপিত হবে। পাশাপাশি উন্মুক্ত সেমিনারেরও আয়োজন করা হয়েছে।

মেলার কারিগরি সহযোগী হিসেবে থাকবে বিএসআরএম। অনলাইন পার্টনার জাগোনিউজ২৪.কম। প্রিন্ট মিডিয়া পার্টনার ডেইলি সান ও দৈনিক সমকাল। রেডিও পার্টনার রেডিও টুডে।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।