আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪০ হাজার টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
আবুল খায়ের গ্রুপের লোগো। ফাইল ছবি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ ‘টেরিটরি সেলস অফিসার (টিএসও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ
পদের নাম টেরিটরি সেলস অফিসার (টিএসও)
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান
অভিজ্ঞতা ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা বেতন ৪০,০০০ টাকা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা সর্বনিম্ন ২৪ বছর
সূত্র বিডি জবস

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১ এপ্রিল ২০২৬
    আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৬
    আবেদন পদ্ধতি: অনলাইনে
    কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবুল খায়ের গ্রুপ

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।