১১ দিনের ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়/ফাইল ছবি

দুর্গাপূজা, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) টানা ১১ দিনের ছুটিতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, পবিত্র ফতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্লাস ও অফিস বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় দুদিন বেড়ে মোট ১১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এস এইচ জাহিদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।