আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যা বললেন জয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান ও শাহরিয়ার নাজিম জয়। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি নিয়মিতই বিভিন্ন প্রসঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় মতামত তুলে ধরেন। তা নিয়ে বেশ আলোচনা ও সমালোচানও মুখে পড়েন তিনি। আজ (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ায়ম্যান তারেক রহমানকে নিয়ে।

স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বিরোধী সকলের বাসায় গিয়ে রাজনৈতিক নতুন কালচার তৈরি করেছেন। সবাইকে নিয়েই বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। তিনি তার স্লোগানের পথেই হেঁটেছেন।’

তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যিনি তথ্য বা সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নেবেন, তিনি যেন শিল্প ও সংস্কৃতি অঙ্গনের সবাইকে সঙ্গে নিয়ে ভেদাভেদ ভুলে কাজ করেন। ভুল বোঝাবুঝি নিরসন করে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সবাইকে আপন করে নেওয়ার আহ্বান জানান জয়।

শিল্পীদের প্রসঙ্গে তিনি লেখেন, ‘শিল্পীরা কাদামাটির মতো। শিল্পীরা পানির মতো। তাদেরকে যেভাবে বানাবেন, যে রঙের বোতলে রাখবেন তারা সেভাবেই ফুটে উঠবেন।” তার মতে, খেলাধুলাকে যে গুরুত্ব দেওয়া হয়, শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।’

আরও পড়ুন:
নায়ক ওমর সানীর রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেফতার 
বাসায় ফিরেছেন হারুন কিসিঞ্জার 

জয় আরও উল্লেখ করেন, শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের সব জায়গাতেই শিল্পী ও সাহিত্যিকদের মূল্য অমূল্য। যথাযথ পৃষ্ঠপোষকতা ও মেধার বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি বিশ্বপরিমণ্ডলে আরও বিস্তৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এমএমএফ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।