ঢাবি উপাচার্যের সঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালকের সাক্ষাৎ

ছবি-সংগৃহীত

ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া চামব্রো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) উপাচার্যের নিজ কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম-সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক আঁদ্রে মালরোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আগামী নভেম্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা আলোচনা করেন।

আঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন দৃঢ় সমর্থক ছিলেন। সে সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।

এফএআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।