অর্থসংকটে থাকা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

অর্থাভাবে কলেজের বকেয়া পরিশোধ ও ফরম পূরণ নিয়ে অনিশ্চয়তায় থাকা ঢাকার ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে তিনি ওই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

জানা যায়, কলেজটির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর সামনে ফাইনাল পরীক্ষা। তবে বকেয়া বেতন ও ফরম পূরণের টাকা জোগাড় করতে না পারায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কায় ছিলেন। বৃহস্পতিবার ছিল ফরম পূরণের শেষ দিন।

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী বলেন, অ্যাডমিট কার্ড না পেলে আমি পরীক্ষায় বসতে পারতাম না। এমন সময়ে তরিকুল ইসলাম তারিক ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। তার সহায়তায় আমি ফরম পূরণ করতে পারব।

তরিকুল ইসলাম তারিক বলেন, একজন শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। বিষয়টি জানতে পেরে তিনি ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের সহায়তা করা।

এফএআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।