২৯ দিনের ছুটিতে শাবিপ্রবি
পবিত্র ঈদুল আযহা, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২৯ দিনের ছুটি পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া আগামী ১৭ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ দিনের ছুটি থাকলেও ৮, ৯ মে এবং ৫, ৬ জুন শুক্র ও শনিবার হওয়াতে চার দিনে ছুটি বেড়ে মোট ২৯ দিন হবে।
এসএইচ জাহিদ/এনএইচআর/এমএস