জাবিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠান


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এসময় তিনি বলেন, ‘অগ্রসর হওয়ার জন্য নিজের ভেতর ‘ভালোত্ব’ ধারন করতে হবে। পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে আগে ভালো মনের মানুষ হতে হবে।’

উপাচার্য আরো বলেন, পৃথিবী, মানুষ ও জীব-জগতের কল্যাণ সাধন করা জীববিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষার্থীদের ব্রত। তিনি আশা প্রকাশ করেন এ বিভাগের গ্রাজুয়েটগণ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার। বিভাগীয় সভাপতি ড. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, ড. সত্য রঞ্জন সরকার প্রমুখ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।