জাবিতে ককটেল উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসের সামনে থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে একটি গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নিরাপত্তা কর্মকর্তা প্রক্টর অফিসের জানালার পাশে দুটি তাজা ককটেল দেখতে পায়। সে ককটেল দেখে নিরাপত্তা অফিসার জেফরুল হাসান সজলকে খবর দিলে তার সহায়তায় ককটেল গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিরাপত্তা অফিসার জেফরুল হাসান সজল বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো আশুলিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।ধর্মঘটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এআরএস/এমএস