বাউবির বিএ ও বিএসএস পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৫ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ২৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ২৫ হাজার ৩৫৯ জন।

এ বছর পাসের হার ৬৮ দশমিক ৪৯। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ৮৯৭ জন ছাত্র এবং ১১ হাজার ৪৬২ জন ছাত্রী।

চূড়ান্তভাবে উত্তীর্ণ পরাক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং (Semester/Detail Result- exam.bou.edu.bd)
এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13010810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।