১ম বর্ষ স্নাতক ভর্তির রিলিজ স্লিপের আবেদন বৃহস্পতিবার শুরু


প্রকাশিত: ১১:০৫ এএম, ০২ জানুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন ৪ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকা/১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd  অথবা nu.edu.bd/admissions)   থেকে জানা যাবে।

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা ৩ জানুয়ারি প্রকাশ করা হবে। ফল বিকেল ৪ টা থেকে SMS  এর মাধ্যমে  nu<space>athp<space>roll no    টাইপ করে 16222 নাম্বারে send  করে একইদিন রাত ৯টা থেকে ওয়েবসাইটেwww.nu.edu.bd/admissions  A_ev  admissions.nu.edu.bd  ফল জানা যাবে।  

১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ক্লাস ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।