রাবিতে প্রদর্শিত হবে ‘প্রাণ প্রতীক্ষা’


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৪ মার্চ ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থিয়েটারের ৩৬তম মঞ্চনাটক ‘প্রাণ প্রতীক্ষা’ প্রদর্শিত হবে বুধবার(২৫ মার্চ)। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক সিদ্দীকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাবি থিয়েটারের সভাপতি ভিক্টর মল্লিক বলেন, বিশ্বময় চলমান সকল অস্থিতিশীলতা অবসানে ক্ষমতাহীন সাধারণ মানুষের অন্তহীন প্রতীক্ষা এই নাটকের মূল উপজীব্য। বিশ্ববিদ্যালয়ের নাট্যপ্রেমীদের জন্য ‘প্রাণ প্রতীক্ষা’ নাটকটি ভিন্ন স্বাদের যোগান দেবে। তিনি আরো বলেন, এর তিন বছর আগে ‘অরণ্যে’ নামের নাটকটি মঞ্চস্থ করেছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।