ঢাবি ছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৩ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিনান্স বিভাগের এমবিএ’র শিক্ষার্থী এসএম নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়ার পরেও তার ওপর পৈশাচিক কায়দায় নির্যাতন চালানো হয়েছে। তার পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

তারা আরও বলেন, পুলিশ প্রশাসন এ ঘটনায় সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে মামলা নিতেও গরিমসি করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব- অতিদ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সোহেল রানা মিঠু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সানাউল হক সানী, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাতুব্বর ও জহুরুল হক হল ছাত্রলীগ নেতা নুরে আলম।

উলে­খ্য, এস এম নজরুল মাদারীপুরের কালকিনি থানার অধিবাসী। গত ৭ এপ্রিল তুচ্ছ ঘটনার জের ধরে নজরুল ও তার ভাইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা  মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।