শাবিতে দুই বিভাগীয় প্রধানের পদত্যাগ
উপাচার্যের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন।
তারা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরীফ মো. শরাফ উদ্দিন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শাবির উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়ার অসদাচরণে এ দুই শিক্ষক পদত্যাগ করেন। এর আগে ক্ষুব্ধ এই দুই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন।
জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়েছে। দ্রুত বিষয়টির সুরাহা হয়ে যাবে।’
এসএস/একে/আরআই