রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বৈশাখী উৎসব
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্রেভারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত র্যালিটি টুকিটাকি চত্বর, প্যারিস রোডসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজান উদ্দিন।
র্যালিতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরোয়ার জাহান সজল, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিকর্তা ইলিয়াস হোসেন, রাবির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম, সংগঠনটির সভাপতি ইমরুল কবির খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুমন।
র্যালি শেষে দুপুরে রবীন্দ্র ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে লালন সঙ্গীত পরিবেশন করা হয়। বিকেলে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীসহ বহিরাগত অতিথিদের বৈশাখী আনন্দ দিতে আয়োজন করা হয় ব্যান্ডের গান। গান পরিবেশন করে `স্যালবেশন` ব্যান্ড দল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের `প্যারিস রোড` ব্যান্ড দল।
পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাগোনিউজ২৪.কম।
এমজেড/একে/আরআই