রমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ : শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৫ এপ্রিল ২০১৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে,  বুধবার সকালে ছাত্রলীগের রফিক গ্রুপ ও ফেরদৌস গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে শহীদ, ফেরদৌস ও আতিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বিষয়টি স্বীকার করে বলেন, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এ নিয়ে উভয় গ্রুপের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয়া হচ্ছে।

ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে মেডিকেল কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।