জাবিতে যৌন হয়রানি : ছাত্রলীগের জড়িত সদস্যরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এক জরুরী সিদ্ধান্তে ছাত্রী হয়রানির সঙ্গে জড়িতদের সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় শাখা সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

জড়িতরা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শস্তির দাবি জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এছাড়া একই সাথে পহেলা বৈশাখের ওই ঘটনায় জড়িতদের যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় সংসদ।

সংগঠনের সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার এ দাবি জানানো হয়।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতারা আরো বলেন, এর আগেও বর্ষবরণের দিনে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনিক দুর্বলতা ও দোষীদের প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্টের কারণে বার বার দোষীরা পার পেয়ে যায়। আগের সকল ঘটনার যদি যথাযথ বিচার হত তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হত না।

এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতারা।

# জাবিতে যৌন হয়রানি করলো ছাত্রলীগ

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।