ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল


প্রকাশিত: ১২:০০ পিএম, ১০ মে ২০১৫

ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি পাশ ও ব্রিটেনের সংসদীয় নির্বাচনে তিন বাংলাদেশী কন্যার বিজয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক শামসুল কবির রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েত, উপ-আইন বিষয়ক সম্পাদক বিপ্লব হাসান পলাশ,  সহ-সম্পাদক আসাদুজ্জামান নাদিম, ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান মোল্লা সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

সভাপতির বক্তব্যে বদিউজ্জামান সোহাগ টিউলিপ-আশা হকদের বিজয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের বিজয়ে বাঙালির বিজয় হয়েছে। এ বিজয় বাংলাদেশের ষোল কোটি মানুষের বিজয়।

এসময় বুয়েট ছাত্রলীগ নেতা বহিস্কারের ঘটনায় তিনি বলেন, বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলম জামাত-শিবিরের দূসর। তার বিচার না করা পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে। এসময় তিনি ১১ তারিখ সকালে বুয়েটের শহীদ মিনারে সংহতি সমাবেশে সবাইকে যোগদানের আহবান জানান।

এমএইচ/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।