বেরোবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৬ মে ২০১৫

২০১৪-১৫ (স্নাতক) শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ওএমআর শিট বাতিল এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফলাফল পুর্নমূল্যায়নের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট শুরু হয়েছে।  সকাল ৯টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা একাডেমিক ভবন ২, ৩, ৪ এবং কবি হায়াত মাহমুদ ভবনে তালা লাগিয়ে দেন।

পরে হায়াত মাহমুদ ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সচিব আহমেদ ইয়াসির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মনোয়ার হোসেন, সদস্য সচিব বাবুল হোসেন, সদস্য যুগেশ ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, ধর্মঘটকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করা হবে।

জিতু কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।